Showing posts with label কাঁকড়া. Show all posts
Showing posts with label কাঁকড়া. Show all posts

সন্ন্যাসী কাকড়া

স্যান্ড-বাবলার কাঁকড়া

সুদৃশ্য রঙিন কাঁকড়া স্যান্ড-বাবলার ক্র্যাব। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় অঞ্চলে এদের দেখা মেলে। লাল-নীল-সাদা বর্ণালী তার রঙ। চোখ দুটিও ভারি অদ্ভুত। মাথার সামনে খাড়া একজোড়া ভান্ডির ওপর বসানো চোখ। তবে ওদের আসল মজার ব্যাপারটা অন্যখানে। শ্বাস-প্রশ্বাসের জন্য নাকের কোনো প্রয়োজন নেই স্যান্ড বাবলারের। ওরা শ্বাস-প্রশ্বাসের কাজ সারে শরীরের দু'পাশে পাঁচ-পাঁচ দশ পা দিয়ে। গ্রীষ্মমণ্ডলীয় এবং প্রায় গ্রীষ্মমণ্ডলীয় এলাকার সাগর সৈকতে দেখা যায় এই কাঁকড়াগুলোকে। খুদে এই কাঁকড়াগুলোর প্রতিটা পায়ে রয়েছে অক্সিজেন টেনে নেওয়ার জন্য একজোড়া করে ডিস্ক। বিজ্ঞানীরা এক সময় মনে করতেন এই ডিস্কগুলো পাতলা টিসু দিয়ে তৈরি এবং শ্রবণেন্দ্রিয় হিসেবে কাজ করে থাকে; কিন্তু এখন তারা জানতে পেরেছেন এই ডিস্কগুলো দিয়ে অক্সিজেন ঢুকে রক্তের নিচে একটা পাতলা স্তরে গিয়ে জমা হয়।

Advertisement