Showing posts with label মাশরুম. Show all posts
Showing posts with label মাশরুম. Show all posts

জ্বলজ্বলে মাশরুম

বর্ষাকালে জাপানের ওয়াকাইয়ামায় এমন একটি মাশরুম জন্মায়, যা অন্ধকারে জ্বলতে থাকে। মিসেনা লাক্স-কোয়েলি নামের এ মাশরুমগুলো পড়ে থাকা চিনকুয়াপিন গাছ থেকে জন্মায় এবং যতই এগুলো বাড়তে থাকে, ততই আলো উৎপন্নকারী পিগমেন্টের কারণে ভৌতিক সবুজ বর্ণ ধারণ করে। জ্যাক-ও-ল্যানটার্ন নামের আরেক প্রজাতির মাশরুম নিজেদের দেহে সৃষ্ট বিভিন্ন বর্জ্য তাদের ফুলকা দিয়ে বের করে দেয়। এসব বর্জ্যের মধ্যে কিছু আছে আলো উৎপন্নকারী রাসায়নিক 'লুসিফেরাস'। উত্তর-পূর্ব আমেরিকার আরেকটি সাধারণ প্রজাতির ক্ষুদ্র মাশরুম প্যানেলাস স্ট্রিপটিকাস। এটিরও আলো ছড়াতে পারে।

Advertisement