এক সময় আমাদের নদ-নদী ও অন্যান্য জলাশয়ে অহরহ দেখা মিলতো পাইপ ফিশের। সময়ের বিবর্তনে সহজলভ্য এ পাইপ ফিশ এখন বিরল তালিকায় নাম লিখিয়েছে। মাছটির বৈজ্ঞানিক নাম মাইক্রোফিস ডেওকাটা।
মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত না হলেও মাছটি দেখতে সুন্দর। সরু ও লম্বাটে গড়নের, মুখ চোখা। এরা ভেলন সারিয়া নামে এক প্রকার জলজ ঘাসে থাকে।
ফলে অন্যান্য মাছ এদের দেখতে পায় না। মাছটি চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রজণনের সময় পুরুষ মাছের গায়ে সবুজ রংয়ের আভা এবং মেয়ে মাছের গায়ে বাদামি আভা দেখা যায়।
মূলত: ভারত ও বাংলাদেশে মাছটি পাওয়া যায়।

Labels:
পাইপ ফিশ