Showing posts with label টুনা. Show all posts
Showing posts with label টুনা. Show all posts

টুনা মাছ

নীল পাখনা টুনা মাছের ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে বেশ জনপ্রিয়তা থাকলেও এই মাছটির ৭৫ ভাগ গ্রহণ করে জাপান৷ জাপানে টুনা মাছ একটি জনপ্রিয় মাছ৷ আটলান্টিকে টুনা শিকার করে সাধারণত ভূ-মধ্য সাগরের তীরবর্তী দেশগুলো৷ তবে এর বেশিরভাগ রফতানি হয় এশিয়ায়, বিশেষ করে জাপানে৷ জাপানে টুনা মাছের দারুণ কদর৷
সমুদ্রের ফিন টুনা বা নীল পাখনা টুনা শিকার নিষিদ্ধের ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল কমিশন ফর দ্য কনজারভেশন অব আটলান্টিক টুনা বা আইসিসিএটি৷ তারা হুশিয়ারি দিয়ে বলেছে, অবাধে শিকার করতে করতে এ প্রজাতির টুনা বিলুপ্তির দিকে যাচ্ছে৷ এখন মাত্র ১৫ শতাংশ টিকে আছে এই টুনা৷ শিকার বন্ধ না করলে অদূর-ভবিষ্যতে এই সুস্বাদু প্রজাতির মাছটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে৷ ফিন টুনাকে বাঁচাতে হলে এর শিকার নিষিদ্ধ করা ছাড়া কোন উপায় নেই৷

টিউনা মাছ ঘণ্টায় ৯ মাইল বেগে সাঁতরে বেড়ায় এবং গোটা জীবদ্দশায় কোনো থামাথামি নেই এ মাছের। চলছে তো চলছেই। তাতে ১৫ বছরের একটি টিউনা মাছ গড়ে ১০ লাখ মাইল পথ পাড়ি দিয়ে থাকে।
Labels: টুনা

Advertisement