Showing posts with label চিংড়ি. Show all posts
Showing posts with label চিংড়ি. Show all posts

লবস্টার

লবস্টার চিংড়ী জাতীয় প্রাণী। লবস্টারের একটি চোখ নষ্ট হয়ে গেলে ঐ স্থানে অন্য একটি চোখ গজায়।
Labels: চিংড়ি

ক্রীল

সমুদ্রের প্রায় দুই হাজার ফুট গভীরে এমন একটি চিংড়ি জাতীয় প্রাণী পাওয়া গেছে যেটা কিনা শত্রুকে বিভ্রান্ত করতে সবুজ রংয়ের আলোর বোমা তৈরি করতে পারে। পায়ের দিকে থলের ভেতর থাকে ওই আলো-বোমার উপকরণ। সময়মতো ওটা ফাটিয়েই আলো ছড়ায় প্রাণীটা।
Labels: চিংড়ি

কোপ্পড

প্রাণিরাজ্যে সবচেয়ে দ্রুত লাফ দিতে পারে সামুদ্রিক চিংড়ি কোপ্পড। লম্বায় মাত্র এক থেকে দুই মিলিমিটার। কিন্তু ছুটতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪ মাইল বেগে! আনুপাতিক বিচারে যা পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার একজন মানুষের ৩৮০০ মাইল গতির সমান!
 একই জাতীয় অন্য প্রাণীর সঙ্গে তুলনামূলক বিচারে শরীরের পেশি দশগুণ দ্রুত নাড়াতে সক্ষম কোপ্পড। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির থমাস কার্বো জানান, শরীরের আকার অনুযায়ী প্রাণীটির শক্তি অস্বাভাবিক। তিনটি কোপ্পডকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও ক্যামেরার পর্যবেক্ষণে রেখে এর গতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মাইলের পর মাইল এরা লাফিয়ে চলতে পারে ভীষণ গতিতে। ছুটে চলার জন্য কোপ্পড তার চারটি পা'ই সমানতালে কাজে লাগাতে পারে। মানুষ কিন্তু হাঁটার সময় একসঙ্গে দুটো পা সামনে বাড়াতে পারে না। আর শুধু সাগরেই নয়, স্থলেও বেশ দ্রুত লাফাতে পারে কোপ্পড।_তাসনিম মৌটুসী, নিউসায়েন্টিস্ট
Labels: চিংড়ি

Advertisement